
মোঃ সুমন ভূঁইয়া, নোয়াখালীঃ শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি মালিকদের পরিশোধ করতে হবেই, সামনে ঈদের আনন্দ শ্রমিকদের পরিবার যথাযথ পালনের জন্য মালিক পক্ষ বেতন বোনাস দিয়ে শ্রমিক-মালিক বন্ধন অটুট রাখার আহবান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।
তিনি আজ বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী শহর শাখার উদ্দ্যেগে আয়োজিত শ্রমিকদের নিয়ে চৌমুহনী বড় মসজিদে ইফতার মাহফিলে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে জন্য যোগ্য নেতা নির্বাচন করলেই শ্রমিকদের উন্নতি হবে, শ্রমিক যদি প্রাপ্ত পাওনা পেতে চান, যদি ঘাম শুকানোর আগে নিজের মেহনতের টাকা পেতে চান তাহলে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার সংগ্রামে শ্রমিকরা এক হয়ে কাজ করতে হবে।
শ্রমিক কল্যাণ ফেডারেশন চৌমুহনী পৌরসভা সভাপতি ওলি উল্ল্যা ইয়াসিন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন,
জেলার সাধারণ সম্পাদক রেজানুল হক। জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার আমীর জসিম উদ্দিন, সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান।
চৌমুহনী বড় মসজিদের সেক্রেটারি ও বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন। চৌমুহনী পৌরসভা কর্মপরিষদ সদস্য মোফাখ্খার হোসাইন নাসিম সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্ধ উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্ত উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...