
মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে তার নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বৃহস্পতিবার (৪ জুন) তার বাসভবনে যান পৌর বিএনপি’র সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি এবং ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে আতিকুজ্জামান সনি আহত ওমর ফারুকের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সান্ত্বনা দেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ওমর ফারুকের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দলের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুর সাগর এবং সাবেক যশোর জেলা ছাত্রদল নেতা আরশাদ আলী।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “দলের একজন নিবেদিতপ্রাণ কর্মীর এই অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা ও অসুস্থতার সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা আশাবাদী যে, সবার দোয়া ও চিকিৎসকদের সঠিক পরামর্শে ওমর ফারুক ভাই দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে স্বাভাবিক জীবনে ও দলীয় কার্যক্রমে ফিরে আসবেন।”
এদিকে ওমর ফারুকের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন স্থানীয় রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...