খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ , ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 12 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা উপলক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪জুন ২০২৬) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত।

এ সময় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা জোরদারকরণ, অপরাধ প্রতিরোধ, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের কল্যাণে গৃহীত বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর চলমান কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাৎ, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য প্রশান্ত ত্রিপুরা, ডেপুটি সিভিল সার্জন রতন খীসা, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

এছাড়াও সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর