• অপরাধ রাজশাহী
  • সাপাহারে আমের গাড়ি থেকে অবৈধভাবে আম তোলায় ৫ জন গ্রেফতার

সাপাহারে আমের গাড়ি থেকে অবৈধভাবে আম তোলায় ৫ জন গ্রেফতার

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ , ১১ জুলাই ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে চলতি আম মৌসুমে আম বাজারে অবৈধভাবে আমের গাড়ি থেকে আম তোলার অপরাধে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরে সাপাহার থানা পুলিশ স্থানীয় আম বাজারে একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলেন,পত্নীতলা থানার পাড়াশাওলী গ্রামের কাশেম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫), প্রফেসর পাড়ার বিদেশি লাল বাঁশফোড় এর ছেলে জয় বাঁশফোড় (২০), নীল ফামারী সৈয়দপুর উপজেলার লক্ষণপুর গ্রামের শামসুল হকের ছেলে মোঃ নাইম ইসলাম (২২),প্রফেসর পাড়ার মৃত মানা লাল এর ছেলে সপেন বাঁশফোড় (৫০),প্রফেসর পাড়ার গণেশ এর ছেলে জয় বাঁশফোড় (২২), প্রমুখ।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি আম মৌসুমে বাজারে আগত আমচাষী ও ব্যবসায়ীদের সুবিধার্থে এবং সুশাসন বজায় রাখতে এ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বাজারের সাধারণ ব্যবসায়ী ও আমচাষীরা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এবং আম বাজারে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

মন্তব্য লিখুন

আরও খবর