
আকাশ সাহা,সালথাঃ ফরিদপুরের সালথা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেড়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন শতাধিক নেতাকর্মী।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা মৃধাপাড়া মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস ভাওয়াল ইউনিয়ন আয়োজিত এক নির্বাচনী কর্মীসভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পদত্যাগ করে খেলাফত মজলিসে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সালথা উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ বেলাল হোসেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন সালথা উপজেলা শাখার সহ-প্রচার সম্পাদক মো. মতিউর রহমান, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মাওলানা জামাল উদ্দিন, গট্টি ইউনিয়নের সভাপতি মাওলানা কামাল উদ্দিন এবং সোনাপুর ইউনিয়নের সভাপতি মো. আবুল খায়ের। তাদের সঙ্গে আরও শতাধিক নেতাকর্মী যোগদান করেন।

যোগদানকারী নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী ধলা হুজুরকে তারা নিজ এলাকার পীর সাহেব হিসেবে শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করেন। তার বিরুদ্ধে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রার্থী দেওয়াকে তারা সম্মানহানিকর মনে করেছেন।
এ কারণেই তারা ইসলামী আন্দোলন ছেড়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন। তারা জানান, এখন থেকে তারা ১০ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ধলা হুজুরের পক্ষে রিকশা মার্কা নিয়ে মাঠে কাজ করবেন।
সভায় ভাওয়াল ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী (ধলা হুজুর)।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর প্রফেসর আবুল ফজল মুরাদ, ঢাকা মহানগর জামায়াতের সদস্য সাইফুর রহমান হিটু, জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মিজানুর রহমান ফরিদী, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা জিনাতুল ইসলাম এবং উপজেলা এনসিপির আহ্বায়ক সজীব আল হোসাইন প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...