
আকাশ সাহা,সালথাঃ সরাসরি ব্যালটে ভোট দিয়ে ভোটের আনন্দ নিতে সুদুর আমেরিকা থেকে দেশে এসেছেন প্রবাসী হাসিবুল হাসান হাবিব। সরকার প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের ব্যবস্থা নিলেও তিনি চান নির্বাচনী এলাকায় এসে ভোটকেন্দ্রের বুথে প্রবেশ করে ব্যালট পেপারে সিল দিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে। আর এজন্যই ভোটের আগে দেশের উদ্দেশ্যে তাঁর এই যাত্রা।
আজ শনিবার(৩১ জানুয়ারী)বিকেলে তিনি নিজ গ্রাম ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামে পৌছালে স্থানীয়দের পক্ষ থেকে তাঁকে অভ্যর্থনা জানানো হয়।
হাসিবুল হাসান হাবিব সাড়ুকদিয়া গ্রামের মৃত মমিন মোল্লার ছেলে। ২০১৩ সালে তিনি পরিবর্তিত পরিস্থিতিতে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমান। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওহাইও বিএনপির আহ্বায়ক।
জানতে চাইলে হাসিবুল হাসান হাবিব বলেন,গত ১৭ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বর্তমানে তারা তাদের হারানো সেই ভোটাধিকার ফিরে পেয়েছেন। এজন্য এবারের নির্বাচন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এবার শুধু সংসদ নির্বাচন নয়, গণভোটও হচ্ছে একইসাথে। আমরা চাই জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক।
তিনি বলেন,ওহাইও অঙ্গরাজ্য বিএনপির আহ্বায়ক হিসেবে সেখানে পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট দেওয়ার জন্য সকলকে অনুপ্রাণিত করেছি। এছাড়া পোস্টাল ব্যালটে ভোট প্রদানের যাবতীয় কাজ সেরে তারপর দেশে ফিরেছি। এজন্য ফিরতে একটু দেরি হলো। তবে তাঁর পরিবার এখনো প্রবাসে রয়েছেন এবং তারা পোস্টাল ভোটে অংশ নিবেন।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খন্দকার ফজলুল হক টুলু,জেলা জিয়া পরিষদের আহবায়ক মোঃ জাহাঙ্গীর মোল্লা, সদস্য সচিব মোঃ হেমায়েত হোসেন,উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়া,সালথা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইমরান হোসাইন,কৃষি গবেষণা ইনস্টিটিউট ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহিন ফকির সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...