
“সেবার ব্রতে চাকরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ মে) সকাল ১১টায় ময়মনসিংহের বাংলাদেশ পুলিশ এর উদ্যোগে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন ও সার্বিক কার্যক্রম তদারকি করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান।
তিনি পরীক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দ, টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করতে বাংলাদেশ পুলিশের টিআরসি নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে লিখিত পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...