
মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার শার্শা উপজেলার এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অনার্সে অধ্যয়ন করার সুযোগ পেয়েছেন আবু হুরাইরা সাবিত। শার্শার লক্ষণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর পশ্চিমপাড়ার বাসিন্দা সাবিতের এই সাফল্যে তাঁর পরিবার, শিক্ষক ও পুরো এলাকায় আনন্দের জোয়ার বইছে।
বাবা মো. মনির উদ্দিন পেশায় একজন সাধারণ কৃষক। সীমিত সামর্থ্য সত্ত্বেও ছেলের স্বপ্নের পথে তিনি সবসময় অকৃত্রিম সমর্থন ও উৎসাহ জুগিয়েছেন।
গ্রামের রহিমপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে ২০২৩ সালে দাখিল পাস করেন সাবিত। পরবর্তীতে ঢাকার ঐতিহ্যবাহী তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে ২০২৫ সালে আলিম ডিগ্রি অর্জন করেন।
উচ্চশিক্ষার লক্ষ্যে তিনি বিভিন্ন দেশে আবেদন করে পাকিস্তানের ‘আল্লামা ইকবাল স্কলারশিপ’ এবং ইন্দোনেশিয়ার একটি উচ্চশিক্ষা কার্যক্রমে প্রাথমিকভাবে নির্বাচিত হন।
একাধিক সুযোগ থাকলেও তাঁর দীর্ঘদিনের মূল লক্ষ্য ছিল আল-আযহার বিশ্ববিদ্যালয়। কঠোর অধ্যবসায়ের পর অবশেষে সেই কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছেন তিনি।
সাফল্যে উচ্ছ্বসিত সাবিত আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে জানান, বিশ্বখ্যাত এই বিদ্যাপীঠ থেকে জ্ঞান ও দক্ষতা অর্জন করে তিনি দেশে ফিরতে চান। অর্জিত শিক্ষা ও মেধা দিয়ে দেশের মানুষের কল্যাণ সাধন এবং মাতৃভূমির সার্বিক উন্নয়নে অবদান রাখাই তাঁর প্রধান লক্ষ্য।
প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষার্থীর এমন আন্তর্জাতিক সাফল্য স্থানীয় তরুণ ও শিক্ষার্থীদের কাছে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার এক বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...