
মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা ও গণসংযোগে দিনরাত ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী, আমদানি-রপ্তানীকারক, সমাজসেবক এবং যুবদল নেতা মো. ইমদাদুল হক ইমদাদ। গত প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে প্রতিদিন ধারাবাহিকভাবে পৌরসভার ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ ও কুশল বিনিময় করে চষে বেড়াচ্ছেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে ৯ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামে ইমদাদুল হক ইমদাদের গণসংযোগের ষষ্ঠ দিনে এলাকায় দেখা গেছে অভূতপূর্ব উৎসাহ- উদ্দীপনা। গ্রামে তাঁর আগমন উপলক্ষে সব বয়সী মানুষের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা।
বড়আঁচড়া গ্রামের ৬ষ্ঠ দিনের প্রচারণায় পাড়া-মহল্লায় গেলে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁকে একনজর দেখতে ভিড় জমায়। প্রবীণ ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা তাঁকে কাছে পেয়ে পরম স্নেহে বুকে জড়িয়ে ধরে দোয়া করেন। ঘরে ঘরে মা-বোনেরা তাঁকে হাসিমুখে স্বাগত জানিয়ে আন্তরিক সমর্থন ও ভালোবাসা ব্যক্ত করেন। প্রতিটি ঘরের দরজায় গিয়ে ইমদাদ সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক খোঁজখবর নেন।
যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এবং শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে এলাকায় মো. ইমদাদুল হক ইমদাদের সুদৃঢ় সাংগঠনিক ভাবমূর্তি ও ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ৯ নম্বর ওয়ার্ডসহ পুরো পৌর এলাকায় সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। ভোটারদের সাথে আলাপকালে জানা যায়, সততা ও তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে ভোটাররা তাঁকে মেয়র পদে বিজয়ী করতে বেশ ইতিবাচক মনোভাব ব্যক্ত করছেন।
নির্বাচনী লিফলেটে উল্লেখিত প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন এই প্রার্থী। গণসংযোগকালে তিনি পৌরসভার সার্বিক উন্নয়নে যেসব প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন:
*বেনাপোলকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তোলা।
*জলাবদ্ধতা দূরীকরণে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের টেকসই সংস্কার।
*অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের পাশে থেকে অর্থনৈতিক সহায়তা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।
* পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়ন করা।
ভোটাররা তাঁর এসব যুক্তিযুক্ত প্রতিশ্রুতি সাদরে গ্রহণ করছেন এবং আসন্ন নির্বাচনে তাঁকেই উপযুক্ত প্রার্থী হিসেবে গণ্য করছেন।
শুধুমাত্র রাজনৈতিক অঙ্গনেই নয়, সমাজ গঠনেও ইমদাদুল হক ইমদাদ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর আগে গত ১৪ মে বেনাপোল বাজারের ব্যস্ততম সড়কের আইল্যান্ডে বেনাপোল বলফিল্ড থেকে সীমান্ত চেকপোস্ট পর্যন্ত নিজ হাতে প্রায় ১০০টি চারাগাছ রোপণ করে সবুজায়নের সূচনা করেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, সচরাচর রাজনৈতিক নেতাদের সভা-সমাবেশে বক্তব্য দিতে দেখা গেলেও, নিজ উদ্যোগে সরাসরি মাঠে নেমে পরিবেশ রক্ষায় চারাগাছ রোপণের ঘটনা বিরল। তাঁর এই পরিবেশবান্ধব ও সচেতনতামূলক উদ্যোগ সর্বস্তরের সাধারণ মানুষের হৃদয়ে গভীর ও ইতিবাচক সাড়া ফেলেছে।
হাতে লিফলেট নিয়ে সরাসরি মেঠোপথ ও অলিতে-গলিতে গিয়ে ভোটারদের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ আশা প্রকাশ করে বলেন, বেনাপোল পৌরসভার নাগরিকরা তাঁদের মূল্যবান ভোট দিয়ে তাঁকে সেবা করার সুযোগ প্রদান করবেন। তিনি আরো বলেন, আপনারা আমাকে রাজনৈতিক নেতা নয়, আপনাদের নিজেদের সন্তান ও ভাই হিসেবে বিবেচনা করবেন।
রাজনীতি আমার কাছে কেবল কোনো পদ-পদবির মোহ নয়, বরং আপনাদের সেবা করার এবং এই অবহেলিত বেনাপোল পৌরসভাকে একটি সমৃদ্ধ ও আধুনিক বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার একটি পবিত্র আমানত। জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সুখে-দুঃখে পাশে থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।
৬ষ্ঠ দিনের প্রচারনায় অংশ নেন ঐ গ্রামের বিএনপি’র নেতৃবৃন্দ,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কর্মী-সমর্থকবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...