
খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর সরাসরি ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটে কলেজ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উৎসবমুখর পরিবেশে ব্যালটের মাধ্যমে কাউন্সিলররা দুই বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট প্রদান করেন।
কাউন্সিলে মোট ৩১৬ জন কাউন্সিলরের মধ্যে ২৮৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ১ নারীসহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে মাসুদ রানা ১১১ ভোট পেয়ে সভাপতি এবং সাজ্জাদুল ইসলাম ৯১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ তানু এবং খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল ইসলাম সুমন।
ছাত্রদল নেতৃবৃন্দ জানান, দীর্ঘ ১৫ বছরের অধিক সময় পর সরাসরি ভোটের মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় ছাত্রদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। কাউন্সিলে উপস্থিত কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের সংগ্রামকে এগিয়ে নিতে ছাত্রদল কাজ করে যাচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...