
আজ বৃহস্পতিবার দুপুর ২ টা বেজে ১৫ মিনিট হঠাৎ ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হয় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়। শিলা বৃষ্টিতে ক্ষতি হয়েছে বোরো পাকা ধান, বেগুন পেঁপে ডাটা বরবটি,আম, কাঠালসহ বিভিন্ন প্রজাতির ফসলাদি মাত্র ১৫ থেকে ২০ মিনিটের সময় চলমান শিলাবৃষ্টিতে এলাকায় ফসলের অনেক ক্ষতি সাধিত হয়েছে।
এলাকাবাসী জানায় দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়। প্রথম দিকে হালকা বাতাস শুরু হয় কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হয় হালকা ঝড় এর সাথে শিলাবৃষ্টি এতে কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এই দুর্ভোগ নেমে আসে। এতে আমাদের গাছপালা সহ ফসলাদির ব্যাপক ক্ষতি হয়েছে।
বাবুল নামের এক কৃষক জানায় অনেকের পাকা ধান এখনো কাটা হয়নি । আমারও ধান কাটা বাকি রয়েছে আজ হঠাৎ শিলা বৃষ্টির কারণে ধান ঝরে কাদা ও পানিযুক্ত জমিতে পড়ে গেছে এতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।
সোহেল হোসেন জানায় আমার দুই বিঘা জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষ করা হয়েছে সবে মাত্র বিক্রি শুরু করেছি। এরই মধ্যে আজকে প্রচুর শিলাবৃষ্টি হলো এতে আমার সকল ফসলি নষ্ট হয়ে গেছে।
নষ্ট সবজি চারা আর ভালো হওয়ার কোন সম্ভাবনা নেই। আমার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আবারো জমিতে নতুন করে ফসল লাগাতে হবে ।
এছাড়া পার্বতীপুর ইউনিয়নের ফয়সাল কবির জানায় আমার বাগানের শতাধিক গাছের আম ঝড়ে গেছে এছাড়া বৃষ্টির কারণে বিভিন্ন ফসল নষ্ট হয়ে গেছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান মাত্র ১৫ মিনিট এর শিলা বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে কিন্তু ক্ষতির পরিমান এখনো বলা সম্ভব হচ্ছে না ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...