
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (৬ মে) রাতে শেরপুর পৌরসভাধীন কসবা ভাটিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম মো.শরিফুল ইসলাম (২৬)। সে একই এলাকার মন্ডল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় জমিতে সেচ দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় শরিফুল ইসলাম। এরপর রাত ৯ টায় শরিফুলের বন্ধু তাকে খুঁজতে গিয়ে দেখেন তিনি সেচ পাম্পের বিদ্যুতের তার জড়িয়ে মাটিতে পড়ে রয়েছেন।
পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং জানান, বিদ্যুৎপৃষ্টে শরিফুলের মৃত্যু হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...