
মাসুদ রেজা শিশির :রাজবাড়ীতে যৌথবাহিনীর পৃথক অভিযানে চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে বিদেশি রিভলবার, ওয়ান শুটারগান, গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ মদ।
শনিবার (১২ জুলাই) বিকেলে সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে মো. হাকিম মিয়া (২৬) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি, ১টি খালি কার্তুজ, ১ বোতল অবৈধ বিদেশি মদ এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র।
হাকিম মিয়া দক্ষিণ ভবানীপুর গ্রামের সাইফুল্লা মিয়ার ছেলে।এর আগে শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনীর নেতৃত্বে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা ও আশপাশের এলাকায় পরিচালিত অভিযানে ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ মো. বাবুল সরদার (৫৫) গ্রেফতার হন। তিনি সুবর্ণখোলা গ্রামের মৃত নাজিমুদ্দিন সরদারের ছেলে।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব বলেন, “অভিযানে হাকিম মিয়া ও বাবুল সরদারকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজবাড়ী সদর ও পাংশা থানায় পৃথক অস্ত্র আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ”
পাংশা থেকে গ্রেফতার হওয়া বাবুল সরদারের পরিবার বলছে তাকে ফাসানো হয়েছে, বাবুল সরদারের মেয়ে প্রভা বলেন আমরা ৪ বোন মা নেই বাবা কৃষক, আমার বাবা সন্ত্রাসী নই, আমার বাবাকে সড়যন্ত্র করে ফাসানো হয়েছে, আমরা ন্যায় বিচার পেলাম না।
বাবুল সরদারের নামে ইতি পুর্বে কোন মামলা ছিল না বলে নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...