
ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জয়পুরহাটের আক্কেলপুরে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৬টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জামালগঞ্জ বাজারের গোহাটি মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান ছোয়াতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ঢাকার সাবেক ডিসি, বিভাগীয় কমিশনার, সাবেক সচিব ও জয়পুরহাট-২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল বারী।
এসময় আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা রফিকুল ইসলাম চপলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, আক্কেলপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মুকুল, কালাই থানা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলম, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...