
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ৩০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এইচএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের প্রত্যেককে ৩০ হাজার টাকা এবং এসএসসি পরীক্ষার্থীদের ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। ‘পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি)’ স্কিমের আওতায় এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুছ ছাত্তার মিয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গবেষণা, অর্থ ও প্রকিউরমেন্ট কর্মকর্তা খান মাহমুদ মোর্শেদ।
এছাড়া আরও বক্তব্য রাখেন কাদিরদী কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান মিয়া, সাপ্তাহিক বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ওবায়দুর রহমান, একাডেমিক সুপারভাইজার মোসা. আয়েশা খাতুন এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী আবিদা আলম রিনভি।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, “এই পুরস্কার শুধু আর্থিক অনুদান নয়, বরং আগামী প্রজন্মের অনুপ্রেরণা। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আরও ভালো করার আত্মবিশ্বাস ও উদ্দীপনা যোগাবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...