
মোঃ বকুল হোসেন রাজশাহী(তানোর): ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজশাহী -১(তানোর -গোদাগাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী, জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের তানোরে আনন্দ র্যালীতে বৃষ্টি অপেক্ষা করে নেতাকর্মীদের ঢল নামে।
বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে র্যালী অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারিত থাকলেও বৃষ্টির কারনে সাড়ে ৫ টার দিকে শুরু হয় র্যালী। আয়োজন করে তানোর উপজেলা ও তানোর, মুন্ডুমালা পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
র্যালী শুরুর আগে উপজেলা পরিষদ মিলনায়তন সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দিক নির্দেশনা মুলুক বক্তব্য রাখেন নেতারা।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম, উপজেলা তাতী দলের সভাপতি বদের আলী, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান, মাহাফিজুর রহমান মাহফুজ, সেচ্ছাসেবক দলের নেতা আব্দুল গাফফার, পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, সদস্য সচিব জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আমিনুর ইসলাম রানা।
সভা শেষে উপজেলা পরিষদ থেকে আনন্দ র্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি এডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। যা দেশের ইতিহাসে লিখা থাকবে। আমরা স্বৈরাচার সরকারের সময় কোন কথা বলতে পারিনি। শুধু আমরা না দেশের জনগণ তাদের মনের কথা বলতে পারেনি।
সবার স্বাধীনতা হরন করেছিল স্বৈরাচার। যার কারনে পালিয়ে রক্ষা পেয়েছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা বৃষ্টি অপেক্ষা করে আনন্দ র্যালীতে অংশগ্রহণ করেছেন এজন্য আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানায়।
আপনারা সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে রাজনীতি করবেন। আপনাদের দ্বারা কোন ব্যক্তি যেন কষ্ট না পাই। কারন আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় নির্বাচন হবে। নির্বাচন নিয়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত আছে।
আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, যাতে করে ফ্যাসিস্ট কোন ষড়যন্ত্র করতে না পারে। তারা নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে উঠবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী দলের যাবতীয় কাজ করতে হবে। এসময় সাত ইউনিয়ন ও দুই পৌরসভার বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...