
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরের মাদক কারবারি ও দুর্র্ধষ সন্ত্রাসী বাবুল মিয়াকে (৪২) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে শেরপুর সদর উপজেলার মুন্সিরচর পশ্চিমপাড়া এলাকা থেকে মাদক ও দেশীয় অস্ত্রসহ বাবুলকে গ্রেফতার করে র্যাব- ১৪।
বাবুল মিয়া শেরপুর সদর উপজেলার মুন্সিরচরের মো. জামাল উদ্দিনের ছেলে। কয়েক মাস আগে তার স্ত্রীকে যৌথবাহিনী বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১৪ সিপিসি-১ সকালে শেরপুরের মুন্সিরচর পশ্চিমপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদের পর স্থানীয়দের উপস্থিতিতে তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও চারশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার বিরুদ্ধে জামালপুর জেলার সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মামলার রায়ে ২০১৯ সালে আদালত থেকে যাবজ্জীবন দণ্ডিত হয়।
এরপর থেকে সে পলাতক অবস্থায় শেরপুর এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি নানা সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। তার নামে দু’টি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, সন্ত্রাসী বাবুল মিয়াকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত