
দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যে জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের বাংলো পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সেখান থেকে একটি র্যালী শুরু হয়ে সার্কিট হাউস চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী, জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মহির উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন, জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন, মৎস্যচাষী আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য জাকস ফাউন্ডেশনকে এবং ৫ জন মৎস্য চাষীকে সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...