
আকাশ সাহা,সালথাঃ দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে ১৮ থেকে ২৪ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা, উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপত্ত্বি করেন, মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী, অন্যান্যদের মধ্যে ছিলেন, কৃষি অফিসার সুদর্শন শিকদার, প্রকল্প অফিসার হুমায়ুন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউল হক, প্রাণী সম্পাদক কর্মকর্তা খায়ের উদ্দীন আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও মৎসজীবিরা।
অনুষ্ঠানে বক্তারা দেশীয় মাছ সংরক্ষণ, অভয়াশ্রম প্রতিষ্ঠা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ উৎপাদন বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। দেশীয় মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধি করলে পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখার শ্রেষ্ঠ মৎস্যচাষি, উদ্যোক্তা ও কর্মকর্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় করেন সাইফুল্লাহ আল নোমান, অফিস সহকারি কাম কম্পিউটার এবং সার্বিক তত্ত্বাবধায়নে মো. সুবজ শেখ, মাঠ সহকর্মী, মৎস অফিস।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...