নালিতাবাড়ীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ , ২০ আগস্ট ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরের নালিতাবাড়ীতে বাজার তদারকি ও মনিটরিং অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২০ আগষ্ট) দুপুরে পৌরশহরের মধ্য বাজার এলাকায় বিসমিল্লাহ বেকারিকে ৫ হাজার টাকা, আজিজ স্টোরকে ৫ হাজার টাকা, মাওলানা স্টোরকে ১ হাজার টাকা ও রসের মিস্টিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ক্ষতিকর রং মিশ্রিত রঙিন চিপস ও পিঠা বিক্রির অপরাধে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলাম।