
মজিবুর রহমান,নেত্রকোনা: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি ক্বারী মো. জামাল উদ্দিন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,নেত্রকোণা জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যাপক কাজী মাওলানা তাসনীম আলম,
কেন্দ্রীয় ওলামা দলের সদস্য হাফেজ কারী মিছবাহ উদ্দীন তালুকদার মাসুদ,জেলা ওলামা দলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা হাবিবুর রহমান, কেন্দুয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ আতাউর রহমান কাদেরী এবং জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুর রশীদ নূরানী।
বক্তারা বলেন, বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী শক্তিকে আরও সংগঠিত করতে ওলামা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাতসহ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সভা সঞ্চালনা করেন উপজেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মো. ইয়াসিন আরাফাত।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...