
আমিনুল ইসলাম আহাদ,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত আতশবাজি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার (০৫ অক্টোবর রাতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল সদর থানার পুনিয়াউট গোলচত্ত্বরের পশ্চিম পাশে অভিযান চালায়। এসময় শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিপুল পরিমাণ আতশবাজি ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজত থেকে Big Color আতসবাজি ২৬০ প্যাকেট, Fancy আতসবাজি ৭০৬ প্যাকেট, Kitkat আতসবাজি ২৭০ প্যাকেট এবং Colour Koti আতসবাজি ৬২ প্যাকেটসহ মোট ১,২৯৮ প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২৫ হাজার ৮৬০ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন—হৃদয় খান, বিলকিছ বেগম;মোঃ আল আমিন, মোঃ মনির হোসেন
এছাড়া সোমবার (০৬ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা ৩৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের আরেকটি অভিযানে সদর থানাধীন বাসুদেব ইউনিয়নের বরিশল এলাকা থেকে ২ কেজি লিটন মিয়া নামে এক ব্যক্তিকে গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...