
‘সাংবাদিকদের নিরাপত্তা চাই–স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা চাই’—এই জোরালো স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। পেশাগত নিরাপত্তা ও দায়িত্ব পালনে স্বাধীনতার নিশ্চয়তা দাবিতে বুধবার (৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।
কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকদের পাশাপাশি খাগড়াছড়ি প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন, এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা সংহতি জানান।
মানববন্ধন শেষে চার দফা দাবি তুলে ধরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ, সাহিত্য সম্পাদক আব্দুর রউফ, কার্যকরী সদস্য জয়ন্তী দেওয়ান, গাজী টিভির প্রতিনিধি হলোপ্রুসাই মারমা, এবং কালের কণ্ঠ (ডিজিটাল) এর প্রতিনিধি খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক প্রমুখ।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানির মতো উদ্বেগজনক ঘটনা বেড়ে চলেছে, যা মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি। তারা বলেন, “সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের আয়না—এই আয়নায় সত্যের প্রতিবিম্ব রক্ষা না হলে গণতন্ত্র ও জবাবদিহিতা অন্ধকারে নিমজ্জিত হবে।”
বক্তারা আরও বলেন, সংবিধান সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের অধিকার দিয়েছে। কিন্তু বাস্তবে সেই অধিকার বারবার লঙ্ঘিত হচ্ছে। তারা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানান—সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের দায়িত্ব পালনে অনুকূল পরিবেশ সৃষ্টি করতে।
মানববন্ধন থেকে অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার, পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি বন্ধ, এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...