
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে শেরপুরের ঝিনাইগাতীতে নয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ওই দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।
দণ্ডপ্রাপ্তরা হলেন আকতার হোসেন, মাহবুল, আব্দুল মজিদ, রিপন মিয়া, রবিউল ইসলাম, হারুন আর রশিদ, মোস্তফা, মামুন ও আছর উদ্দিন। এর মধ্যে রবিউল ইসলামকে ২ দিন, আছর উদ্দিনকে ২৫ দিন এবং বাকি ৭ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শেরপুরে সরকারিভাবে বালু মহাল বন্ধ থাকার পরও নিষেধাজ্ঞা অমান্য করে সম্প্রতি ঝিনাইগাতী উপজেলার কালঘোঁষা ও গজনী বিটের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যাটারিচালিত অটোভ্যানের মাধ্যমে উপজেলা ও জেলার বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল।
ওই অবস্থায় সোমবার ভোরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ বালু ও চালকসহ ১০টি অটোভ্যান এবং একটি ট্রলি আটক করা হয়।
পরে দুপুরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার লঙ্ঘন ও ১৫(১) ধারার অপরাধে ৯ ব্যক্তিকে
দণ্ডাদেশ প্রদান করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন জানান, দণ্ডপ্রাপ্তদের সোমবার দুপুরে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, সরকারি বালু মহাল বন্ধ থাকা অবস্থায় কেউ অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...