
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে দীঘলকুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন আহমেদ খোকন। সভায় সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাসেম বেপারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা রুকনুজ্জামান (রুপ্তন) ও কাজী মাহাবুবুর রহমান (জাহাঙ্গীর)।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান (রতন)।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সহসভাপতি মো. আব্দুল কাদির আহম্মেদ (সুরুজ) ও আক্কাস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বকুল, ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ছদ্দু মিয়া, ২ নম্বর ওয়ার্ডের সম্পাদক সেলিম মিয়া, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিম, সম্পাদক হিরন মিয়া, পৌর কৃষক দলের সভাপতি আবু ছিদ্দিক সিদ্ধুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দলীয় প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারা আরও বলেন, দলের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতাকর্মীদের দৃঢ় ভূমিকা রাখতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...