
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ এর সঙ্গে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার বেলা সাড়ে ১১টায় সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) এর নেতৃত্বে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলাদলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে নবাগত ইউএনও’র সঙ্গে মতবিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল, সহ-সভাপতি আব্দুর রহমান কল্লোল, মহিলাদলের সভাপতি শাহানাজ বেগম, সাধারণ সম্পাদক আফরোজা পারভিন ঝর্ণা, যুবদলের আহ্বায়ক আক্কাছ আলী, ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সৌজন্য সাক্ষাতের সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ সাপাহারের সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...