কেন্দুয়া প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ , ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মজিবুর রহমান,নেত্রকোনা :নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি এই স্লোগানটি সামনে রেখে মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি এখলাছ উদ্দিন ভূঞা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক তালুকদার বলেন, সময় ও কাজের প্রতি গুরুত্ব দিন। স্কুল টাইমটা সঠিকভাবে কাজে লাগাতে হবে। আপনি যদি ওই সময়টা অবহেলায় কাটান পরবর্তীতে কিন্তু তা আর ফেরত পাওয়ার সুযোগ নিই। সময় ও কাজের ব্যাপারে তাগিদ দেন। যেসব বিদ্যালয়ের জরুরি মেরামত ও স্যানিটেশন সমস্যা রয়েছে জরুরি তথ্য দিন। ইনশাআল্লাহ আমরা গুরুত্ব সহকারে দেখবো।

সংগঠনের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান কাজলের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) নাঈম -উল ইসলাম চৌধুরী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফতাব উদ্দিন
ইউ আর. সি. ইন্সট্রাক্টর মোহাম্মদ আসাদুজ্জামান,
উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মাহমুদুর রহমান ভূঞা,
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুছ ছবুর মিয়া, মোহাম্মদ আবুল কাশেম, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, সংগঠনের সম্মানিত সদস্য হাবিবুর রহমান মোসলেম, সাইফুল আলম সিদ্দিকী, আজিজুল হক, সহসভাপতি আব্দুস সাকি, মোস্তাফিজুর রহমান সুমন,যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম স্বপন,স্বজল কুমার সরকার, মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা কুমকুম,সদস্য লাইমুন হোসেন ভূইয়া, বীর মাহমুদা আফরোজসহ আরও অনেকে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা হয়।

বক্তারা নতুন কমিটির সাফল্য কামনা করেন এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠায় সকল শিক্ষককে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।