
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ই-লার্নিং কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন বিদ্যালয়ে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকালে পার্বত্য জেলা পরিষদ হল রুমে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা প্রধান শিক্ষকগণের নিকট সামগ্রী তুলে দেন।
পাইলট প্রকল্প হিসেবে ০৩টি মাধ্যমিক ও ০১টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৬টি ল্যাপটপ, ৪টি প্রজেক্টর, ৪টি নেটওয়ার্ক রাউটার, ৪টি স্টিল ফাইল কেবিনেট, ১৬ জোড়া হাই ও লো বেঞ্চসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেনের সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য অনিময় চাকমা, বঙ্গমিত্র চাকমা, মাহবুব আলম, প্রশান্ত ত্রিপুরা এবং জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী প্রতি পদ দেওয়ান।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, “পর্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার চিন্তায় আজ পাহাড়ের লেখা-পড়াও ডিজিটাল হচ্ছে। এটি একটি পাইলট প্রকল্প। শিক্ষার্থীদের সুবিধার্থে যেখানে বিদ্যুৎ নেই সেখানে সোলার প্যানেলের ব্যবস্থা রাখা হয়েছে।”
উল্লেখ্য, পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমার দিকনির্দেশনায় সম্প্রতি মন্ত্রণালয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...