
মোঃ রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালীঃ পটুয়াখালীর দশমিনা উপজেলায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর যৌথ উদ্যোগে এক কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডভুক্ত মরদনা গ্রামের কৃষক মো. নাঈমের প্রায় ১৫০ শতাংশ ৫০ কড়া জমির ধান কেটে উত্তোলন করা হয়। চলমান ধান কাটার মৌসুমে শ্রমিক ও হারভেস্ট সংকট নিরসন এবং কৃষকদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. ছানাউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ তরিকুল ইসলাম ও ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. কাওছার আলম,
সাধারণ সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম, ও ইউনিয়ন অর্থ সম্পাদক মাওলানা কামাল হোসেন। দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় ১৫ জন নেতাকর্মী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অংশ নেন।
কৃষক মো. নাঈম বলেন, “এখন ধান কাটার মৌসুম হলেও শ্রমিক পাওয়া যাচ্ছে না, হারভেস্টারও মিলছে না। এতে আমরা সাধারণ কৃষকরা চরম ভোগান্তিতে পড়েছি। বিষয়টি জানালে ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. ছানাউল্লাহ ভাই উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন। তাদের উদ্যোগেই আমার ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে। এতে আমি খুবই উপকৃত হয়েছি।”
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. তরিকুল ইসলাম বলেন, “বর্তমানে ধান কাটার জন্য শ্রমিক ও হারভেস্টার সংকট তীব্র আকার ধারণ করেছে। শ্রমিকদের মজুরি ও খাওয়াদাওয়ার খরচ প্রায় ধানের বাজারমূল্যের সমান হয়ে যাচ্ছে।
পএতে কৃষকরা বড় ধরনের লোকসানের মুখে পড়ছেন। সেই বিবেচনায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ইউনিয়ন জামায়াতের যৌথ উদ্যোগে আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। অসহায় কৃষকদের পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ।”
এ সময় উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা জানান, কৃষকদের উৎপাদিত ফসল নিরাপদে ঘরে তুলতে সহযোগিতা করা তাদের সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সহযোগিতামূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...