
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিপিসি-২, মৌলভীবাজার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি এয়ারগান ও ১১০টি এয়ারগানের গুলি উদ্ধার করেছে।
গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর এলাকায় রাস্তার পাশে আকাশমনি গাছের বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক ধারণা, উদ্ধারকৃত এয়ারগান ও গুলি নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। পরে উদ্ধারকৃত আলামত জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন