
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম–১৫ আসনে রাজনৈতিক মাঠে সরব হয়ে উঠেছে বিএনপি। দলটির সম্ভাব্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বলেছেন, “ভয় নয়, বাধা নয়—সুষ্ঠু
ভোটেই নির্ধারিত হবে জয়। জনগণ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাহলে চট্টগ্রাম–১৫ আসনে বিএনপির বিজয় নিশ্চিত।
২৭ডিসেম্বর (শনিবার) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সঙ্গে লোহাগাড়ার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের সাথে গ্রান্ড মাশাবী রেস্টুরেন্টের হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার খর্ব করা হয়েছে। সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পায়নি। তবে এবার জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো অপশক্তিই তাদের রায় কেড়ে নিতে পারবে না।
নাজমুল মোস্তফা আমিন আরও বলেন, চট্টগ্রাম–১৫ আসনের মানুষ পরিবর্তন চায়। তারা উন্নয়ন নয়, ন্যায়বিচার ও গণতন্ত্র চায়। আমরা জনগণের ওপর আস্থা রাখি এবং সুষ্ঠু নির্বাচনই হবে সেই আস্থার প্রকৃত পরীক্ষা।
সভায় উপস্থিত বিএনপির নেতাকর্মীরা বলেন, এলাকায় নাজমুল মোস্তফা আমিনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তার সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ ও রাজনৈতিক অবস্থান জনগণের মনে আশার সঞ্চার করেছে। তারা দাবি করেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষের বিপুল বিজয় কেউ ঠেকাতে পারবে না।
এ সময় স্থানীয় বিএনপি নেতারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান এবং নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করার দাবি জানান।
এসময়ে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলুসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...