
সামাজিক উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও গতিশীল করার লক্ষ্যে খুলনার পাইকগাছায় একটি স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।
এসডিএফ খুলনা জেলা ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় এবং উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির।
কর্মশালায় এসডিএফ-এর চলমান কার্যক্রম, লক্ষ্য ও অর্জন তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ের অংশীজনদের কাছ থেকে গঠনমূলক মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
বক্তারা বলেন, সরকারি-বেসরকারি দপ্তর ও স্থানীয় অংশীজনদের সমন্বিত উদ্যোগ এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সামাজিক উন্নয়ন কার্যক্রমকে আরও টেকসই ও ফলপ্রসূ করা সম্ভব।
এ ধরনের স্টেকহোল্ডার কর্মশালা স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রমের গতি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...