
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুরে সুশাসনের জন্য নাগরিক-সুজন’র উদ্যোগে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে জনগণের মুখোমুখি অনুষ্ঠান। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে শেরপুর-১ (সদর) আসনের তিনজন ী সংসদ সদস্য প্রার্থীকে নিয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুজন শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জামায়াত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ ।
অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী তিনজন প্রার্থী শেরপুরের উন্নয়নে নিজ নিজ পরিকল্পনা ও নির্বাচনি ইশতেহার তুলে ধরেন। পরে উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারা। পরে সংসদ সদস্য প্রার্থীরা অনিয়ম ও দুর্নীতিমুক্ত থাকার শপথ করেন।
সুজনের কো-অর্ডিনেটর আতিকুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা সুজনের সাধারণ সম্পাদক মো. শওকত আলীসহ অন্যান্য সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল