
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে পটুয়াখালীর ৪ টি আসনে বিএনপির-২, গণ অধিকার পরিষদের-১ ও জামায়াতের-১ প্রার্থী বিজয় হয়েছেন ।
পটুয়াখালী-১ ( সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী (ধানের শীষ)। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ৮৭।
তার নিকটতম প্রতিদ্বন্দী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. ফিরোজ আলম (হাতপাখা) পেয়েছেন ৫৮ হাজার ১শ’৬১ ভোট।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে নির্বাচিত হয়েছেন ১১ দলীয় ঐক্যের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মো.শফিকুল ইসলাম (দাঁড়িপাল্লা)। তিনি পেয়েছেন ১ লক্ষ ৭শ’ ৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির মনোনীত শহিদুল আলম তালুকদার (ধানের শীষ) পেয়েছেন ৭২ হাজার ৬শ’ ৭৬ ভোট।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নুর (ট্রাক)। তিনি ভোট পেয়েছেন ৯৭ হাজার ৩শ’২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন(ঘোড়া) ভোট পেয়েছেন ৮১ হাজার ৩শ’ ৬১।
পটুয়াখালী -৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন।
তিনি পেয়েছেন এক লক্ষ ২৪ হাজার ১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মো.মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০ হাজার ১শ’ ২৭ ভোট।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন