
নড়াইল সদর উপজেলার তুলারামপুর রেল ব্রিজের দক্ষিণ পাশের একটি বিল থেকে শরিফুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তার মরদেহটি উদ্ধার করে।
নিহত শরিফুল ইসলাম যশোর সদর উপজেলার জগমোহনপুর গ্রামের মৃত ইন্তাজ আলী তরফদারের ছেলে। স্থানীয়দের ভাষ্য, সকালে বিলের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের পাশে একটি জ্যাকেট, গামছা, ব্যাগ, এনআইডি কার্ড ও ৪ হাজার ২০০ টাকা পাওয়া গেছে।
স্থানীয় সাহেব মোল্যা বলেন, বৃহস্পতিবার বিকেলে তুলারামপুরে একটি মসজিদে শরিফুলকে আসরের নামাজ আদায় করতে দেখেছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, মরদেহে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন