
বকুল হোসেন রাজশাহী( তানোর): আগ্রাসী শক্তি মোকাবেলা করার জন্য প্রয়োজনে আরেকটি তৃতীয় স্বাধীনতার আন্দোলন করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও নব নির্বাচিত সাংসদ অধ্যাপক মুজিবুর।
বুধবার বিকেলে তানোর উপজেলা অডিটোরিয়ামে তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে নির্বাচন পরবর্তী মতবিনিময় ও শুকরিয়া সভায় তিনি এমন মন্তব্য করেন।
তিনি আরো বলেন, সরকারি দল সংস্কার কমিশনের শপথ গ্রহন না করে ওয়াদা ভঙ্গ করেছে। এবিষয়ে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। তিনি বলেন শিঘ্রই যেনো তাদের শুভ বুদ্ধির উদয় হয়।

তানোর গোদাগাড়ী নিয়ে তিনি বলেন, এখানে কোনো দুর্নীতি, চাঁদাবাজি চলবে না। এছাড়াও নেতা কর্মীদের এলাকায় মাইকিং করে চাঁদাবাজদের সর্তক করার নির্দেশনা দেন তিনি।রাজশাহী-১আসনের এমপি মুজিবুর রহমানের কড়া ঘোষণা: ঘুষ-দুর্নীতিতে জিরো টলারেন্স
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “আমরা দুর্নীতি করবো না, দুর্নীতি হতে দেবো না।
তিনি সরকারি ও বেসরকারি অফিসের সকল কর্মকর্তাকে ঘুষ নেওয়ার ঘটনা সনাক্ত করলে তা জানানোর আহ্বান জানান। এছাড়া, পাড়া-মহল্লায় ঘুষখোর ও চাঁদাবাজবিরোধী কমিটি গঠন করার নির্দেশ দেন এবং বলেন, প্রমাণসহ ঘুষখোর ও সন্ত্রাসী চাঁদাবাজদের ধরিয়ে দিতে জনগণকে সক্রিয়ভাবে সাহায্য করতে হবে।
মুজিবুর রহমান স্পষ্ট করে উল্লেখ করেন যে, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে রাজশাহী-১ এ শূন্য সহনশীলতা বজায় রাখা হবে ইনশাল্লাহ।
এর আগে তানোর উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস, সূরা সদস্য আব্দুর রহিম, শিক্ষা বিষয়ক সভাপতি ও পিএস ড. ওবায়দুল্লাহ সহ অনেকে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...