
মজিবুর রহমান, নেত্রকোণাঃ নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হিলালী বলেছেন, তিনি নিজে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়াবেন না এবং তার নির্বাচনী এলাকায় কোনো অনিয়ম বা দুর্নীতি হতে দেবেন না।
রবিবার ( ২২ ফেব্রুয়ারী) বিকালে নিজ বাসভবনে জাতীয়তাবাদী ওলামাদল ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব। সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হবে।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী প্রভাব খাটিয়ে অনিয়ম করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি একটি দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও উন্নয়নমুখী নেত্রকোনা-৩ গড়ে তুলতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী সততা, স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার ভিত্তিতে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, জেলা ওলামাদলের আহ্বায়ক অধ্যাপক তাসলিম আলম, সদস্য হাফেজ হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাওলানা তরিকুল ইসলাম নুরানী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক দুলাল কান্তি চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল কুমার ভদ্র, সাধারণ সম্পাদক সজল কুমার সরকার, সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মা ও রাখাল বিশ্বাস প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...