
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাটিরাঙ্গা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল ৯টায় মাটিরাঙ্গা উপজেলার বাবু পাড়া এলাকায় এনসি টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সমবায় শক্তি, সমবায় মুক্তি এবং “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মর্ম সিংহ ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০১ নং ধলিয়া মৌজা ও ১৯৬ নং মাটিরাঙ্গা মৌজার হেডম্যান চাইলাপ্রূ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০৬ নং দলদলি মৌজার হেডম্যান দ্বীন মোহন ত্রিপুরা এবং দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব)-এর মাটিরাঙ্গা উপজেলা ব্যবস্থাপক ইথুন মারমা।
এছাড়া সংগঠনের সেক্রেটারি অর্পণ বিকাশ ত্রিপুরা, ট্রেজারার উথোই মারমা, ডিরেক্টর রমনা ত্রিপুরা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শ্যামল ত্রিপুরাসহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন উপ-পরিষদের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কল্প রঞ্জন ত্রিপুরা।
সভায় পূর্ববর্তী ৬ষ্ঠ ও ৭ম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান, পর্যবেক্ষণ ও নিরীক্ষা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়। পাশাপাশি ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব, সম্পূরক বাজেট এবং ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটও অনুমোদিত হয়।
জানা যায়, ২০২৫ সালের জুন পর্যন্ত সংগঠনটির মোট মূলধন দাঁড়িয়েছে ১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৫৮৬ টাকা এবং সদস্য সংখ্যা ১ হাজার ৬৭১ জন।
সভায় আগামী অর্থবছরসমূহের জন্য আয় ও ব্যয়ের বাজেট উপস্থাপন করা হয়। এর মধ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত আয় ২ কোটি ৪৬ লাখ ৭১ হাজার টাকা এবং ব্যয় ২ কোটি ৩৭ লাখ ৯৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য আয় ২ কোটি ৫৩ লাখ ৪৭ হাজার টাকা এবং ব্যয় ২ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার টাকা প্রস্তাব করা হয়।
সভায় আলোচনা শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে ক্রেডিট ইউনিয়নের নামে ক্রয়কৃত জমির রেজিস্ট্রেশন সম্পন্ন করা, ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ, উৎপাদনমুখী খাতে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ বিতরণ, সদস্যদের জন্য মৎস্য ও ফলজ বাগান প্রকল্প চালু, নিরীক্ষা কোষ গঠন এবং সদস্যদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সেমিনার আয়োজন।
সভায় বক্তারা সমবায় ভিত্তিক আর্থ-সামাজিক উন্নয়নে সকল সদস্যকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...