
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বাগদা চিংড়ির পোনা, শাড়ি এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (২৮ মার্চ) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ মাসিলা বিওপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১২ ব্যাগ ভারতীয় বাগদা চিংড়ির পোনা, ৫টি শাড়ি এবং ১১টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। জব্দকৃত এসব চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৩ হাজার ৪৫০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, “যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযানের ফলে আমরা ধারাবাহিকভাবে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছি।
জনস্বার্থে এবং দেশের অর্থনীতি রক্ষায় সীমান্তের এই কঠোর নজরদারি ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...