
রাজস্ব বাড়াতে চলতি বছরের জুনের মধ্যেই দেশের সব ব্যাংককে বাংলা কিউআর অ্যাপস ব্যবহারের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
বুধবার (১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত ইলেকট্রনিক মিডিয়ার বিজনেস এডিটরদের সঙ্গে মতবিনিময় সভায় ব্যাংকগুলোকে এ নির্দেশ দেওয়ার কথা জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে, এ ধরনের প্রভাব বিস্তার করতে আর সুযোগ দেওয়া হবে না।
ব্যাংকগুলোকে খেলাপি ঋণ কমাতে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে ভালোভাবে যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান।
বাংলা কিউআর কোড চালুর মাধ্যমে নগদবিহীন লেনদেন বৃদ্ধি পাবে এবং রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত দেশের জাতীয় কিউআর হচ্ছে বাংলা কিউআর। এর মাধ্যমে স্মার্টফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করে ব্যাংকের অ্যাপের মাধ্যমে ডিজিটালি পেমেন্ট করা যায়। এই লেনদেনে টাকা স্পর্শ করার কোন প্রয়োজন নেই, তাই এটিকে বলা হচ্ছে স্পর্শবিহীন প্রযুক্তি। এই পদ্ধতিতে লেনদেন হয় দ্রুত এবং সুরক্ষিত।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...