
পাইকগাছা উপজেলায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে “সফল ফর IWRM” প্রকল্পের আওতায় সলিডারিডাড ও উত্তরনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রজেক্ট কর্মকর্তা মোস্তফা নুরুল ইসলাম, এসপিও ড. ফেরদাউস, আইডব্লিউআরএম প্রজেক্ট ম্যানেজার মোঃ ইকবাল হোসেন, প্রজেক্ট অফিসার সুব্রত রায়, ডব্লিউসিও আঃ সাত্তারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।এছাড়াও প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন দিক, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করে কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্য খাতের উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে উপজেলার পানি সম্পদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...