
পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কয়রা-পাইকগাছা মেইন সড়কের পাশে “পাইকগাছা-শিববাটি” নামে একটি নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(১৬ এপ্রিল) দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ।
উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মৎস্য ব্যবসায় কোনো ধরনের সিন্ডিকেট ও চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, নতুন এই মৎস্য আড়ৎ চালুর মাধ্যমে স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আধুনিক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে পাইকারি মৎস্য ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি পাবে, যা সামগ্রিকভাবে অর্থনীতিকে গতিশীল করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম. এনামুল হক। তিনি বলেন, মাছের আধুনিক বিপণন ব্যবস্থা গড়ে তোলা, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং মৎস্যচাষীদের সুযোগ-সুবিধা বাড়ানো গেলে এ অঞ্চলের মানুষের আয়ের উৎস আরও প্রসারিত হবে। পাশাপাশি দলমতের ঊর্ধ্বে উঠে প্রকৃত ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আবুল হোসেন, সাজ্জাত আহম্মেদ মানিক ও সদস্য তুষার কান্তি মণ্ডল।
এছাড়াও মোঃ জাকির হোসেন ও ওবায়দুল হক মিঠুর সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম রেজা লাকি, শেখ রুহুল কুদ্দুস, জিএম আনোয়ারুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, হুরাইরা বাদশা, ফয়সাল রাসেদ সনি, আসাদুজ্জামান ময়নাসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...