
শাহরিয়ার মিল্টন, শেরপুর: ২০২৫ সালে শেরপুর জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী হিসেবে সম্পাদিত কাজ ও সেবা প্রদানের জন্য ”সেরা প্যানেল আইনজীবী (সিভিল)” মনোনীত হয়েছেন অ্যাডভোকেট হরিদাস সাহা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে জেলা ও দায়রা জজ আদালত, শেরপুর প্রাঙ্গণে একটি র্যালি এবং পরবর্তীতে জেলা ও দায়রা জজ আদালত শেরপুরের এজলাস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, গত এক বছরে জেলা লিগ্যাল এইড অফিসে ৮১১টি সরকারি মামলা ও এডিআরের আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৮৭টি নিষ্পত্তি, বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতিতে সফল নিষ্পত্তি ২৩৩টি, নথিভুক্ত হয়েছে ২৯১টি, অপেক্ষমান রয়েছে ২০০টি, পরামর্শ প্রদান করা হয়েছে ১ হাজার ২৩ জনকে।
বিকল্প বিরোধ নিস্পত্তির ফলে বিচারাধীন বা চলমান মামলার নিস্পত্তি ১১৯টি এবং এডিআরের মাধ্যমে ২ কোটি ৩৮ লাখ ৮ হাজার ৯০০ টাকা পক্ষগণকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকটি বিরোধে পক্ষগণকে ২০ কোটি টাকার সম্পত্তি/জমি উদ্ধার করে দেওয়া হয়েছে।
এরপর আলোচনা শেষে ”সেরা প্যানেল আইনজীবী (সিভিল)” মনোনীত হয়েছেন অ্যাডভোকেট হরিদাস সাহা।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত