
এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গত কয়েকদিন ধরে মৌলভীবাজারের পরিচিত ব্যক্তি ‘তাজ ভাই’কে ঘিরে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। বিভিন্ন আইডি ও পেজ থেকে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য ও সমালোচনামূলক পোস্ট ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, অতীতে ‘তাজ ভাই’ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং দীর্ঘ সময় কারাবরণ করেছেন। সে সময় এলাকায় তার নাম ছিল বিতর্কিত। তবে পরবর্তীতে তিনি সেই পথ থেকে সরে এসে নিজেকে বদলে ফেলেন বলে দাবি করেন তার ঘনিষ্ঠজন ও সমর্থকরা।
বর্তমানে তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার এই পরিবর্তিত ভূমিকার কারণে সাধারণ মানুষের একটি বড় অংশের আস্থা অর্জন করতে সক্ষম হন তিনি।
এরই ধারাবাহিকতায় তিনি দুইবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন, যা তার জনপ্রিয়তার প্রমাণ হিসেবে দেখছেন অনেকেই।
এছাড়া একবার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদেও প্রার্থী হয়েছিলেন তিনি। যদিও নির্বাচন অনুষ্ঠিত হয়নি, তবে স্থানীয়দের একটি অংশের মতে, নির্বাচন হলে তার জয়ের সম্ভাবনা ছিল।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার অতীত কর্মকাণ্ড তুলে ধরে সমালোচনা করছেন অনেকেই। কেউ কেউ তার বর্তমান অবস্থান নিয়েও প্রশ্ন তুলছেন। ফলে বিষয়টি নিয়ে সমর্থক ও সমালোচকদের মধ্যে তীব্র মতবিরোধ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সচেতন মহল বলছেন,কোনো ব্যক্তি যদি অতীতের ভুল থেকে ফিরে এসে ভালো পথে চলার চেষ্টা করেন, তাহলে তাকে ইতিবাচকভাবে উৎসাহ দেওয়া উচিত। একইসঙ্গে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ ও যাচাই-বাছাই ছাড়া মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন।
তবে
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে স্থানীয় মহল।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...