
উপকূলীয় এলাকা খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের বিরাশি গ্রামের উদ্যোক্তা তৈয়েবুর রহমান জিও ব্যাগে আঙ্গুর চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সীমিত জমিতেও যে আধুনিক পদ্ধতিতে লাভজনক চাষ সম্ভব, তারই একটি সফল উদাহরণ তিনি।
জানা যায়, প্রায় তিন শতক জমিতে জিও ব্যাগ ব্যবহার করে তিনি আঙ্গুর গাছ লাগিয়েছেন। গত বছর পরীক্ষামূলকভাবে মাত্র দুটি গাছ রোপণ করেন তিনি। সেই গাছে ভালো ফলন পাওয়ায় উৎসাহিত হয়ে প্রায় ৮ মাস আগে আরও ২০টি জিও ব্যাগে আঙ্গুর চাষ শুরু করেন।
বর্তমানে প্রতিটি গাছে থোকায় থোকায় প্রায় ১ কেজি বা তারও বেশি আঙ্গুর ধরেছে, যা এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
জিও ব্যাগে লাগানো গাছগুলো মাচার মাধ্যমে উপরের দিকে ছড়িয়ে দেওয়া হয়েছে, ফলে গাছের বৃদ্ধি ও ফলন দুটোই ভালো হচ্ছে বলে জানান তিনি।
তৈয়েবুর রহমান জানান, অনলাইনে আঙ্গুর চাষের বিভিন্ন পদ্ধতি দেখে তিনি এ উদ্যোগ নেন। পূর্বে তিনি স্কোয়াশ চাষ করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কৃষকের পুরস্কারও অর্জন করেছিলেন। বর্তমান সফলতায় তিনি আরও বড় পরিসরে আঙ্গুর চাষের পরিকল্পনা করছেন।
তিনি আরও বলেন, “যদি কেউ আঙ্গুর চাষে আগ্রহী হন, আমি সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত আছি।”
এছাড়া উপজেলার হরিঢালী ইউনিয়নের তহিদুল ইসলামও আঙ্গুর চাষ করে সফল হয়েছেন। তিনি ইতিমধ্যে ৩ জাতের আঙ্গুর চাষ করছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন বলেন, উপকূলীয় এলাকায় আঙ্গুর চাষ সত্যিই একটি ব্যতিক্রমী উদ্যোগ। তৈয়েবুর রহমান ও তহিদুল ইসলামের এ সফলতা অন্য কৃষকদেরও উদ্বুদ্ধ করবে বলে আমরা আশা করছি।
ভবিষ্যতে এ চাষ আরও বিস্তৃত আকারে ছড়িয়ে পড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত