ত্রিশালে পুলিশের অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ , ৬ মে ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

ময়মনসিংহের ত্রিশালে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০৬ মে ২০২৬) রাতের অভিযানে ত্রিশাল থানাধীন ০৬নং ত্রিশাল ইউনিয়নের বাগান বেঙ্গুলাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জালাল মেম্বারের বাড়ির সামনে সরকারি পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ মোছা মিয়া (৪৫)। তিনি ত্রিশাল উপজেলার মাগুরজোড়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল আলী এবং মাতার নাম মৃত হাজেরা খাতুন।

পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২২ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জুয়া ও মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর