
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও)-এর আয়োজনে গেটকা প্রকল্পের লোকমর্চা কমিটির সাথে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
সভায় জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলা, স্থানীয় পর্যায়ে ঝুঁকি হ্রাস কার্যক্রম জোরদার, নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গেটকা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর লরেন্স বারুয়া।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিষ কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ওহেদুজ্জামান প্রামানিক, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, লোকমর্চা কমিটির সভাপতি সাংবাদিক কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানা সহ কমিটির অন্যান্য সদস্যরা।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...