
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬ এর তিন দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) সকাল ৯টায় জয়পুরহাট শহরের তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে জয়পুরহাট চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৬ এর আয়োজক কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক মোঃ গোলজার হোসেনের সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মো. ছালামত আলী প্রামাণিক,জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান সুইট, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলিম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, বিএনপি নেতা আলী হাসান মুক্তা, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, ক্রীড়া সংগঠক সুব্বা সহ অন্যান্যরা।
তিন দিনব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন জয়পুরহাট তেঘর উচ্চ বিদ্যালয় ও খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়।
চ্যাম্পিয়ন ট্রফি ২০২৬ টুর্নামেন্টে অংশগ্রহণকারী
৮ টি ক্রিকেট দলগুলো হলো, জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল এমএ মডেল মাদ্রাসা,ভাদসা স্কুল,কেজি স্কুল, তেঘর স্কুল, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়, মাত্রাই উচ্চ বিদ্যালয়,মীরগ্রাম স্কুল।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার টাকা ও রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা প্রাইসমানি দেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...