
নড়াইলে নিজ বাড়ির ওঠান জোরপূর্বক কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।
শনিবার ( ৩০ মে) সকালে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের জিকিরা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, জিকিরা গ্রামের মনিরুল ইসলাম তার ভাইয়ের নিকট হতে পাঁচ শতক জমি কিনে দীর্ঘদিন
ধরে বসবাস করে আসছেন। তার বাড়ির সামনে দিয়ে স্থানীয়দের চলাচলের সুবিধা বিবেচনা করে মনিরুল তার নিজ রেকর্ডীয় সম্পত্তি থেকে তিন ফুট জায়াগা ছেড়ে দিয়েছেন।
অভিযোগ উঠেছে স্থানীয় আলামিন,কালাম সিকদার, মো: কামাল হোসেন ,রিপন মাষ্টার, শফিক এর নেতৃত্বে কতিপয় কিছু মানুষ তার নিজ জমি থেকে আরো দুই ফুট জায়গা রাস্তার জন্য দাবি করেন। মনিরুল বাকি দুই ফুট জায়গা পাশের জমির মালিকের নিকট হতে নেওয়ার অনুরোধ করেন।
পাশের জমি থেকে দুই ফুট রাস্তার জন্য নিলে রাস্তা বাঁকা হয়ে যাবে এমন দাবি করে আলামিন,কালাম সিকদার,কামাল তার অনুসারীদের নিয়ে মনিরুলের বাড়ির সামনে মব সৃষ্টি করেন।এ সয়ম জোরপূর্বক তারা ওঠান বাড়ি কেটে ফেলেন তারা।
নিরুপায় হয়ে অসহায় মনিরুল বিচারের দাবিতে দ্বারে দ্বারে গিয়ে বিচার না পেয়ে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মনিরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে আমি এই জায়গা কিনে বসবাস করছি। আজ সকলে আলামিন,কালাম, কামাল,রিপন মাষ্টার, শফিক এর নেতৃত্বে কতিপয় কিছু লোক আমার বাড়িতে মব সৃষ্টি করেন।
আমাকে ও আমার স্ত্রীকে ভয় দেখিয়ে জোরপূর্বক আমার ওঠান বাড়ি কেটে ফেলেছেন। আমি এ ঘটনায় থানায় একটি অভিযোগ করেছি। আমি অসহায় মানুষ। আমার কোন লোকজন নাই। আমার নিজ রেকর্ডীয় সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দাবি করি।
মনিরুল ইসলামের স্ত্রী সালমা বেগম বলেন, আজ সকালে কোন কিছু বুঝে উঠার আগে কামাল সিকদার তার লোকজন নিয়ে এসে আমাদের হুমকি ধামকি দিয়ে বাড়ির ওঠান কেটে ফেলেছেন। আমরা পাঁচ শতক জায়গায় বসবাস করি।
এইটুক জায়গা থেকে তিন ফুট রাস্তায় জন্য ছাড়া হয়েছে। তারপর আরো দুই ফুট দাবি করে লোকজন এনে আজ তারা ওঠান কেটে ফেলেছেন। আমি এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত আলামিন,কালাম,কামাল বলেন, গ্রামবাসির চলাচলের সুবিধার জন্য গ্রামের সকল মানুষ একত্রিত হয়ে তার বাড়ির ওঠান কাটা হয়েছে। তাকে পূর্বে রাস্তার জন্য জায়গা ছাড়াতে বলা হয়েছে। তিনি ছাড়ে নাই।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় কুমার কুন্ডু বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...