
মোঃউজ্জল হোসেন ধামইরহাটঃ ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বাস্তবায়নে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ ইউসিসিসিপি- ড্রট প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এর সহযোগীতায় এই কর্মসূচি উদ্বোধন করা হয়।
১৬ জুন মঙ্গলবার বেলা ১১ টায় উদ্বোধন উপলক্ষে ভেড়ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ত ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সহকারি কমিশমার (ভূমি) সাজ্জাদ পারভেজ। প্রকল্পের বিভিন্ন কল্যানমূখি দিক তুলে ধরেন জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার, আরও বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, জাকস ফাউন্ডেশনের পরিচালক (কার্যক্রম) রফিকুল ইসলাম, কেন্দ্রিয় কার্যালয়ের উপ- পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলাম।
সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ চারা রোপন করে কার্যক্রমের উদ্বোধন করেন।
ভেড়ম উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় এবং বীরগ্রাম উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ৮০১ জন শিক্ষার্থীর প্রত্যেককে নিম,অর্জুন জলপাই, আমড়া ও ছফেদা এই ৫ প্রজাতির মোট ৪ হাজার ৫ টি ফলদ ও ওষুধি চারা প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...